ঐতিহ্যবাহী কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৮:৫৪ PM / ১৩০
ঐতিহ্যবাহী কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সারাদিন ব্যাপী উপজেলা কালিনগরে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাফ হোসেন কিরণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, কালকিনি উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না আক্তার, সাবেক কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান, দাতা সদস্য হাফিজুর রহমান মিলন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থীসহ অন্যান্যরা।

2