কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্নহত্যা


admin প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৬, ৮:১০ PM / ০
কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে ছাদ থেকে ঝাঁপ দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্নহত্যা

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে ৩ তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মিম আক্তার (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে।

রোববার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মূধার বাড়ির তিনতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে ওই প্রবাসীর স্ত্রী আত্নহত্যা করেছে বলে এ তথ্য নিশ্চিত করছেন পুলিশ।

নিহত গৃহবধূ মিম আক্তার উপজেলার খুনেরচর গ্রামের প্রবাসী রাশেদ সরদারের স্ত্রী।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, প্রবাসীর স্ত্রী মিম আক্তার অল্প কিছুদিন ধরে তার পরিবারের সদস্যদের নিয়ে মিয়ারহাট বাজারের আনসার উদ্দিন মূধার বাড়ির দুই তলা ভাড়া থাকতেন। কিন্তু পারিবারিক দ্বন্ধের জেরে তার মায়ের সাথে অভিমান করে ওই ভাড়া বাড়ির তিনতলা ভবনের ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মীম আক্তারের মৃত্যু হয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের বাবা আলামিন খান জানান, কি কারনে আমার মেয়ে মারা গেছে তা এখনো বলতে পারবো না।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পেয়ে আমি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছে। কি কারনে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে তাহা সঠিকভাবে বলতে পারবো না। আমরা জেনেছি মীম আক্তারের অল্প কিছুদিন ধরে বিয়ে হয়েছে। তার স্বামী বিদেশ আছেন।

2