খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ এমপি: খোকন


admin প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৬:২৭ PM /
খাল খননের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে দেশ এমপি: খোকন

সাহাদাত ওয়াশিম, কালকিনি ও ডাসার প্রতিনিধিঃ

কৃষক ও ফসলের প্রান খাল তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচীর উপর গুরুত্ব আরোপ করেছিলেন, এবং ওই সময়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই খাল খনন  কর্মসূচীর মাধ্যমে দেশকে আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ  করার উদ্যোগ নিয়েছেন এর ফলে বাংলাদেশের খাদ্য চাহিদা পূরণ করেও বিদেশে রপ্তানি করা যাবে এবং বিশ্বের বুকে আমাদের দেশ মাথা উচু করে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে মাদারীপুরের ডাসার উপজেলার বয়াতি বাড়ী হতে পাথুরিয়া পারের খালটির খনন কাজ পরিদর্শন কালে এ কথা বলেন তিনি। এর আগে গত ১৮ এপ্রিল খালটির ৪ কিলোমিটার খননের উদ্বোধন করেন।

স্থানীয় কৃষক আবুল মিয়া বলেন,  এই খালটি খননের ফলে আমাদের অনেক উপকার হবে, আমরা বোর মৌসুম ও রবি শস্য চাষাবাদের কাজে পানি পেতাম না। এখন আর সেই সমস্যা হবে না, খননের ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়াও এখানকার স্থানীয়রা কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এছাড়াও পরিদর্শন কালে স্থানীয় সংসদ আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষ রোপণের অংশ হিসেবে খালের দুই পারে খেজুর গাছসহ নানান ধরনের বৃক্ষ রোপণ করে সবুজ বণায়নের মাধ্যমে  পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার করা যাবে বলে জানিয়েছ তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলাইমান মহমুদ ও স্থানীয় বিএনপি নেতা কর্মীরা।

2