
ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় এই আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি একটি টকশোতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন আসিফ মাহমুদ। সেই সাক্ষাৎকারে ঢাকা থেকে ভোট করার কথা জানান তিনি। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে এই আসন থেকে তার নির্বাচন করার বিষয়টি আরও জোরালো হবে। ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনটি প্রার্থী ঘোষণা করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখনও আসনটিতে প্রার্থী দেয়নি।
আপনার মতামত লিখুন :