
আলোর দর্পণ অনলাইন ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন, এ বছর রোজা ৩০টি পূর্ণ হতে পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, আশা করা হচ্ছে যে এই বছর রমজান ৩০ দিন পূর্ণ হবে। ফলে ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হবে।
এমিরেটস জ্যোতির্বৈজ্ঞানিক সমাজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ১৮ মার্চ আকাশে চাঁদ দেখা যাবে না। তাই পরের দিন নতুন মাস শুরু হওয়ার সম্ভাবনা কম।
তিনি বলেন, শাওয়ালের চাঁদ ১৯ মার্চ সকাল ৫টা ২৩ মিনিটে জন্ম নেবে এবং সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট আকাশে থাকবে। আবহাওয়া এবং দৃশ্যমানতার উপযুক্ত অবস্থায় চাঁদ দেখা গেলে রমজান শেষ এবং শাওয়াল শুরু হওয়ার সম্ভাবনা থাকবে।
আপনার মতামত লিখুন :