একদিনের ব্যবধানে আরোও ১৪ জেলায় নতুন ডিসি


admin প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৬:২৬ PM / ২১৩
একদিনের ব্যবধানে আরোও ১৪ জেলায় নতুন ডিসি

একদিনের ব্যবধানে আরোও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

এরআগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়।

আগামী ফেব্রুয়ারি মাসে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে প্রশাসনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবেই জেলা প্রশাসক পদে পরিবর্তন আনা হচ্ছে।