
সাহাদাত ওয়াশিম, কালকিনিঃ
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এই পতিপাদ্যে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন (cwf) এর সভাপতি শাহ ইশরাত আজমেরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মুন্সি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানসহ সমাজের নারী অতিথিবৃন্দ।
এসময় বিশেষ অতিথি তার ব্যক্তব্যে বলেন, আজ আমরা একত্রিত হয়েছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে। এই দিনটি শুধু উদযাপনের দিন নয়, এটি নারীর অধিকার, মর্যাদা ও সমান সুযোগের দাবিকে নতুন করে স্মরণ করার দিন। আমাদের সমাজ, পরিবার এবং রাষ্ট্রের উন্নয়নে নারীর অবদান অপরিসীম। একজন নারী কখনো মা, কখনো বোন, কখনো কন্যা, আবার কখনো সহকর্মী হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি—নারীর প্রতি বৈষম্য দূর করে একটি সুন্দর, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলব।
আপনার মতামত লিখুন :