
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালকিনি উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে প্রভাত ফেরী বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ভাষা আন্দোলনের উপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে শিশু কানন কিন্ডার গার্টেন কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী রামিসা নাওয়াল নিঝুম। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মাহাবুব মুন্সীসহ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :