
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া সিকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার সিডিখান ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এবিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁনমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, চাঁন মিয়া সিকদার মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভগ্নিপতি বলে স্থানীয়ভাবে পরিচিত।
আপনার মতামত লিখুন :