কালকিনিতে এক পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে ভ্যান, নগদ অর্থ ঢেউ টিন বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৭:৪৮ PM /
কালকিনিতে এক পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে ভ্যান, নগদ অর্থ ঢেউ টিন বিতরণ

সাহাদাত ওয়াশিম, কালকিনি:

“মানবতার সেবায় এক পরিবার ফাউন্ডেশন”
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মাসুদ হাওলাদারের উদ্যোগে ইফতার, দোয়া মহফিল ও অসহায় দারিদ্র্য মানুষের মাঝে ভ্যান, ঢেউ টিন, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তার নিজ বাড়ি দুবাই প্লাজায় উক্ত কর্মসূচীর অনুষ্ঠিত হয়।

এসময় মাসুদ হাওলাদার বলেন, এক পরিবার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন, আমাদের উদ্দেশ্য সমাজে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের স্বাবলম্বী প্রতিটি মানুষ যদি অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তবে এই সমাজের ধনী গরিবের ব্যবধান কমে আসবে।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করেন কালকিনি ফাজিল মাদ্রাসা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। পরে ৫ জন অসহায় ব্যক্তিকে কর্মসংস্থানের জন্য ৫টি ভ্যান গাড়ি প্রদান মসজিদের নির্মাণ কাজের জন্য ৫০ বস্তা সিমেন্ট এবং বেশ কয়েকজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়, এছাড়াও ২ জন হতদরিদ্রের মাঝে ঢেউ টিন প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ হাওলাদার।