কালকিনিতে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ


admin প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৭:৩৬ PM /
কালকিনিতে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ

কালকিনি ও ডাসার প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জেলেদের মাঝে চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এদিকে এ অনিয়মের প্রতিবাদে আজ সোমবার দুপুরে উপজেলা সরকারি সমন্বয় অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে চাল বঞ্চিত প্রকৃত জেলেরা। উপজেলার চরদৌলত খান ইউপির স্থানীয় জেলেরা এ সমাবেশ করেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চরদৌলত খান ইউনিয়ের জেলেদের জন্য বরাদ্দকৃত চাল নিয়মানুসারে অসহায় কার্ডধারী প্রকৃত জেলেদের মাঝে বিতরন করার কথা রয়েছে। কিন্তু সেই চাল ওই প্রকৃত কার্ডধারী জেলেদের মাঝে বিতরন না করে চরদৌলত খান ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার অনিয়মের আশ্রায় নিয়ে তার নিজস্ব দলবল ও স্বজনদের মাঝে বিতরন করেন। এতে করে প্রকৃত অসহায় কার্ডধারী জেলেরা চাল না পেয়ে বঞ্চিত হন। এ ঘটনার প্রতিবাদে প্রকৃত কার্ডধারী অসহায় জেলেরা বিক্ষোভ সমাবেশ করেন।

অসহায় কার্ডধারী জেল দেলোয়ার কবিরাজ, মাইনউদ্দীন সরদার, সামচুল হাওলাদার, সনিয়া, ইয়াসিন, রেজাউল কবীরাজ ও শহিদুল কবিরাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাগো কার্ডের চাল না দিয়ে চেয়ারম্যান চানমিয়া শিকদার তার নিজস্ব দলবলকে চাল দিয়েছে। আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি পালন করবো চাল না পাওয়া পর্যন্ত। আমরা চেয়ারম্যানের শাস্তি চাই।

অভিযুক্ত ইউনিয়ন চেয়ারম্যান চানমিয়া শিকদার বলেন, চাল নিয়ে আমি স্বজনপ্রীতি করিনি। চাল জেলেরাই পেয়েছে।

এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্ত বলেন, কার্ডধারীদের চাল দেয়া হয়নি বিষয়টি আমি জানি না।