
সাহাদাত ওয়াশিম, কালকিনি:
মাদারীপুরের ইউ, সি, সি, এ লিঃ কালকিনি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে, প্রথম কার্যদিবসের শুভ উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহন করেন তিনি।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে এবং বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাঈদ সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারী বলেন, আমি আনুষ্ঠানিকভাবে আমার দায়িত্ব গ্রহণ করেছি। সততা ও ন্যায়ের সঙ্গে কাজ করে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আপনার মতামত লিখুন :