কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৬:৫৬ PM / ২৩৮
কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত

“পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৫ উপলক্ষে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।

সভায় উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. আবদুল আকিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার মোঃ আরিফুল ইসলাম, সহকারী কল্যাণ কর্মকর্তা নাসিমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সদর ক্লিনিকের প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডার ও সাংবাদিকবৃন্দ।