
সাহাদাত ওয়াশিম, কালকিনিঃ
মাদারীপুরের কালকিনিতে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা জামায়াতের সাবেক আমির ডা. ফরিদ উদ্দিন আহমেদ খান এবং কালকিনি পৌর জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাসান জামান খান।
ইফতারের পূর্ব মুহূর্তে বক্তব্যে নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :