
সাহাদাত ওয়াশিম, কালকিনি প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর তিন আসনের
কালকিনি উপজেলা বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কালকিনি পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের যাতায়াত সড়ক পরিদর্শন করেন কালকিনিতে অবস্থানরত বিজিবি সদস্যরা।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলামের নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় পৌর এলাকার জনারদন্দিসহ বেশ কয়েকটি এলাকার ভোটকেন্দ্র ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা–যাওয়ার সুবিধা, সড়কের অবস্থা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়।
সহকারী পরিচালক মোঃ সফিকুল ইসলাম বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরাপদভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, নির্বাচনকালীন সময় পর্যন্ত বিজিবির টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :