কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ যুবক আটক


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৬, ১০:৩৫ PM / ৬৪
কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ যুবক আটক

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর একটি বিশেষ অভিযানে ২৩টি ককটেলসহ হাসান নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে কালকিনি আর্মি ক্যাম্প থেকে পরিচালিত অভিযানে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।