কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেফতার


admin প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৮:৫৬ PM /
কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, অভিযুক্ত স্বামী গ্রেফতার

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগম (৬০) কে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদার (৬৫) বিরুদ্ধে।

শনিবার (১৮ জুলাই) রাতে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে পারিবারিক কলহের জেরে স্ত্রী জোবেদা বেগমকে গলা কেটে হত্যা করে স্বামী সুলতান সরদার প্রাথমিকভাবে তা ধারনা করা হচ্ছে। খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নি.) রিপন আলী খান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে কালকিনি থানার এসআই (নি.) মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেফতার করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে সংঘটিত হত্যাকাণ্ড হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনার প্রেক্ষিতে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

2