জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কালকিনিতে মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৫:৩১ PM / ১৪৯
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কালকিনিতে মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত হতে যাওয়া সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে কালকিনি উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম।

সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভোট গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক শুভ্র চৌধুরী, কালকিনি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাহমুদুল হাসান, র‌্যাব-৮ এর কমান্ডার মীর মনির হোসেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিহার রায় এবং কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলমসহ সম্ভাব্য প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা।