ফ্রিজ কিনে ফ্রিজ জিতলেন শিবচরের রিপন, মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে আনন্দের চমক


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩, ২০২৬, ৬:০০ PM / ৮৫
ফ্রিজ কিনে ফ্রিজ জিতলেন শিবচরের রিপন, মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনে আনন্দের চমক

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল–এর “ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩” সারা দেশে ক্রেতাদের মাঝে তৈরি করেছে উৎসবমুখর পরিবেশ। এই ক্যাম্পেইনের আওতায় মার্সেলের পণ্য কিনে গ্রাহকরা ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যানসহ নানা আকর্ষণীয় উপহার ও ক্যাশব্যাক জেতার সুযোগ পাচ্ছেন।

এরই অংশ হিসেবে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি এলাকার বাসিন্দা মোঃ রিপন ব্যাপারী মার্সেল ফ্রিজ কিনে উপহার হিসেবে আরেকটি নতুন ফ্রিজ জিতে নিয়েছেন। তিনি শিবচর বাজারের শিবচর হোম ইলেকট্রনিক্স থেকে ২৮২ লিটার ধারণক্ষমতার একটি মার্সেল রেফ্রিজারেটর কিনেছিলেন। ক্যাম্পেইনের লাকি ড্রয়ের মাধ্যমে তিনি উপহার হিসেবে ২১৩ লিটারের আরেকটি ফ্রিজ লাভ করেন।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, মার্সেলের এই ডিজিটাল ক্যাম্পেইন গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ব্র্যান্ডটির প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করছে।

মার্সেলের হেড অব সেলস মোঃ নুরুল ইসলাম বলেন,
“আমরা শুধু পণ্য বিক্রি নয়, গ্রাহকদের আনন্দের অভিজ্ঞতা দিতে চাই। এটি আমাদের ২৩তম ডিজিটাল ক্যাম্পেইন। এর আগে ২২টি সিজন সফলভাবে সম্পন্ন করেছি। গ্রাহকদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

শিবচর হোম ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ রিজু মিয়া বলেন, “শিবচরের মানুষ মার্সেল ব্র্যান্ডকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। আগের ক্যাম্পেইন গুলোতেও আমাদের শোরুম থেকে বহু গ্রাহক বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

মার্সেল ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা বলেন,
“মার্সেল সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে। ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে আসবো, ইনশাআল্লাহ।

উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রিপন ব্যাপারী বলেন,
“আমি কখনো কল্পনাও করিনি একটি ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পাবো। প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। পরে নিশ্চিত হয়ে সত্যিই খুব আনন্দ পেয়েছি। আমার পরিবার—বিশেষ করে মা ও সন্তানরা—খুব খুশি হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা আগে থেকেই মার্সেলের পণ্যের মান সম্পর্কে জানতাম। আমাদের এলাকায় বিদ্যুৎ ওঠানামা বেশি হলেও মার্সেলের ফ্রিজ ভালোভাবে কাজ করে, কম বিদ্যুৎ খরচ হয় এবং খাবার দীর্ঘ সময় সতেজ থাকে। বিক্রয়োত্তর সেবাও সন্তোষজনক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্সেলের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ সিহাবুল হক, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মাজহারুল হক, প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মার্সেলের “ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩” বর্তমানে সারা দেশে চলমান রয়েছে এবং এই ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য রয়েছে আরও অনেক চমকপ্রদ উপহার ও সুযোগ।