
আজ শুক্রবার বিকাল ৪ টায় মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় আটপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড় ব্রীজের পাশে মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোড়লসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সমগ্র দেশ দোয়ায় মগ্ন! আমরা সবার কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ, আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।”
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস।
আপনার মতামত লিখুন :