ভোটারদের নজর কাড়ছেন মুন্সীগঞ্জ-১ স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৯:৩১ PM / ১৩৭
ভোটারদের নজর কাড়ছেন মুন্সীগঞ্জ-১ স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম

সিরাজদিখান-শ্রীনগর মুন্সীগঞ্জ-১ আসন ভূরাজনৈতিক অবস্থান থেকে সকল রাজনৈতিক দলের আগ্রহের কেন্দ্রে পরিনীত হয়েছে। এই আসনটি কে হাসীল করতে মরিয়া সকল দলের এমপি প্রার্থী। চোষে বেড়াচ্ছেন আসনের এক প্রান্ত হতে অপরপ্রান্ত অবদি।

প্রার্থীদের ভোটব্যাংক ভারী করতে নজর কড়ছেন ভোটারদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন মোঃ খোরশেদ আলম তিনি অত্র আসনকে ঢেলে সাজাতে চাচ্ছেন সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত মুন্সীগঞ্জ -১ আসন গড়তে তিনি বদ্ধপরিকর। নির্মূল করতে পারবেন কিশোর গ্যাং এমনটাই দাবি খোরশেদ আলমের।

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন নাটেশ্বর গ্রামে মুসলিম পরিবারের সন্তান খোরশেদ আলম তার আশা তিনি নির্বাচিত হলে উন্নয়নের ছোঁয়ায় সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মুন্সীগঞ্জ-১ আসন কে গড়বেন। তার প্রত্যাশা সুষ্ঠুভাবে নির্বাচন হলে জনগণ তাকে বিজয় করবেন কারণ তিনি স্বপ্ন দেখেন মানুষের ভাগ্য পরিবর্তনের আর সেজন্যই এই আসনে জনগণ তাকে নির্বাচিত করবে।