ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ লক্ষ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৭:২৬ PM / ১৩৪
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ লক্ষ টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ লক্ষ টাকা মূল্যের সরকারি রেকর্ডভূক্ত খালের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণ করে ২ শতক জায়গা উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারী।

বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী উপজেলার রসুনিয়া ইউনিয়নের চোরমর্দন মৌজার আলাউদ্দিন কমপ্লেক্স এর সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: কামাল হোসেন, সার্ভেয়ার মো: লিয়ার হোসেন এবং রসুনিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর সোলাইমান।

সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারী বলেন,জনস্বার্থে সরকারি মালিকানাধীন সম্পত্তি উদ্ধার এবং সরকারি দখল নিরংকুশভাবে বজায় রাখতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।