মাদারীপুরে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২


admin প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:০০ PM /
মাদারীপুরে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসাদুজ্জামান লিটন নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

রোববার (১০ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৯ মে) দিনগত রাতে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামি ছিলেন পাভেলুর রহমান শফিক খান। তাকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসাদুজ্জামান লিটনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শফিক খানসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।