মাদারীপুরে আলোচিত লামিয়া হত্যা মামলায় শ্বশুর-ননদসহ ৩ জন গ্রেপ্তার


admin প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৬:৫৩ PM /
মাদারীপুরে আলোচিত লামিয়া হত্যা মামলায় শ্বশুর-ননদসহ ৩ জন গ্রেপ্তার

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।

বুধবার (২১ জুলাই) রাত আড়াইটার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার একটি আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গৃহবধূ লামিয়া হত্যার ঘটনা মাদারীপুর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে মাদারীপুর জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ৩ জন আসামি হলেন খোকন বেপারি (লামিয়ার শ্বশুর), রিংকি (লামিয়ার ননদ) এবং লিমা (লামিয়ার ননদ)। তারা সবাই এ মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ আরোও জানায়, হত্যা মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের সবাইকে আইনের আওতায় আনার  কার্যক্রম চলমান রয়েছে।

2