মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩ 


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১০:৫০ PM / ২১৯
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩ 

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত ও একজন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুরের তাতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রশিদ বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছি।