
মাদারীপুর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফছানা বিলকিস এর সাথে জেলার কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত জেলা প্রশাসক আফছানা বিলকিস বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি বিশ্বাস করি, প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে মাদারীপুর জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধেও সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আরোও বলেন, আমি চাই আপনারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন।
সভায় আরোও উপস্থিত ছিলেন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী ও পাঁচ উপজেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :