
ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মাদারীপুর তিন আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা এস এম আজিজুল ইসলাম তার নির্বাচনী এলাকায় (কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর আংশিক) প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেন।
রবিবার সকালে তার নিজ নির্বাচনীর এলাকার মস্তফাপুর থেকে কালকিনি ও ডাসার উপজেলা হয়ে উপজেলার প্রায় ১৫ টি ইউনিয়ন প্রদক্ষিন করেন।
এসময়ে তিনি আগামী নির্বাচনে হাতপাখা বিজয়ী হলে সুদ,ঘুষ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন।
এসময়ে উপস্থিত ছিলেন, প্রার্থী মাওলানা আজিজুল হক, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আল আমীন ওহাব, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখা, মেহেদী হাসান সুমন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ,কালকিনি উপজেলা, মাওলানা তামিম হুসাইন, জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা এবং তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :