
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুতুবপুর সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা রেলওয়ে থানার দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে রেললাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় বৃদ্ধটি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :