
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে বিএনপি নেতা ডা. শাহাদাৎ হোসেনের নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে নিলখী, শিরুয়াইল ও দত্তপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপির স্থানীয় ও তৃণমূল পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডা. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের প্রতীক। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি আজ গুরুতর অসুস্থ। এটি শুধু বিএনপির নয়, বরং সমগ্র গণতন্ত্রকামী মানুষের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়।
তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়া বারবার জনগণের পাশে দাঁড়িয়েছেন। কারাবন্দিত্ব, নিপীড়ন ও শারীরিক জটিলতার মধ্যেও তিনি কখনো নীতির প্রশ্নে আপস করেননি। তার ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
ডা. শাহাদাৎ হোসেন বলেন, আজকের এই দোয়া মাহফিল কোনো আনুষ্ঠানিক আয়োজন নয়; এটি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রকাশ। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেবেন।
তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন,
এই সংকটময় সময়ে দলের প্রতিটি স্তরের নেতা-কর্মীকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বিএনপি কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি, ভবিষ্যতেও করবে না।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :