
শিবচরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের পুকুরে ডুবে জুনায়েত (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
তার বাবার নাম ওবায়দুল খালাসী। তারা শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায় জুনায়েত। সঙ্গে একটি লাইফ জ্যাকেট নিয়ে গেলেও সেটি না পরেই পানিতে নামে। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে পুকুরের সিঁড়িঘাটে তার লাইফ জ্যাকেটটি পড়ে থাকতে দেখেন তারা। এরপর পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে জুনায়েতের নিথরদেহ উদ্ধার করা হয়। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আল-মমিন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর তার পালস ও হার্টবিট পরীক্ষা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুর মৃত্যু হয়েছে।