
মাদারীপুরে প্রতিবছরের মতো এবারেও অসহায় ও ছিন্নমূল মানুষের শীতের কষ্ট দেখে এগিয়ে এলেন সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত মাদারীপুর।
রবিবার শহরের শকুনি লেক সংলগ্ন শহীদ কানন চত্বরে দের শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার ( ১১ জানুয়ারি ) বিকেল ৫টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুমন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিহাদ।
আরো উপস্থিত নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সভাপতি এডভোকেট মশিউর রহমান, মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, সেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুর পরিচালক বায়েজিদ মিয়াসহ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, শীতের এই কঠিন দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা আরও বলেন, শীতবস্ত্র বিতরণে যারা সহায়তা করেছেন তাদের অবদান অনন্য।
দুরন্ত মাদারীপুরের পক্ষ থেকে বলা হয়েছে, মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের সকল স্তর থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকায় আশা প্রকাশ করা হয়েছে। সংগঠনটি উল্লেখ করেছে, “জয় হোক মানবতার। এগিয়ে চলুক ‘দুরন্ত মাদারীপুর’।“
আপনার মতামত লিখুন :