মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
ব্যাপক আয়োজন আর সদস্যদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের মধ্যে দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বৃহত্তম সমবায় সমিতি ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩৪ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ফাসিয়াতলা বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্ব ও সহ-সভাপতি মোঃ শহিদুল হকের পরিচালনায় এবং সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম সঞ্চালনা করেন।
সমিতির বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোঃ রেজাউল করিম, ঋণ কমিটির সভাপতি এস এম এ রহমান, শিক্ষা কমিটির সভাপতি মোঃ জিন্নাত খন্দকার।
এসময় সদস্যরা বিভিন্ন মন্তব্য প্রদান করলে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা প্রদান করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ঘ অঞ্চলের ডিরেক্টর মোঃ খন্দকার নজরুল ইসলাম, ফাসিয়াতলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ সোহরাফ মোল্লা, জেলা কালব ব্যবস্থাপক আব্দুল আউয়াল, জেলা সমবায় পরিদর্শক মোঃ সামাদ হোসেন, পর্যবেক্ষণ কমিটির সম্পাদক শাহ আলম মিন্টু, সদস্য মোঃ জাহাঙ্গীর কাজী, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ হাসেম ফকির, মোঃ মনির হোসেন, ডি এম মফিজুল ইসলাম, মোঃ রোমান বেপারী, ঝণ কমিটির সম্পাদক এনামুল হক সরদার, সদস্য মোঃ সালাম মুন্সী, সাংবাদিকসহ অত্র সমিতির সদস্যবৃন্দ।