
মুন্সিগঞ্জের একমাত্র খ্রিস্টান পল্লী উপজেলার শুলপুর গ্রামে আগামীকাল প্রভু যীশুখ্রীষ্টের আবির্ভাব তিথি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় সিরাজদীখান উপজেলার শুলপুর গ্রামে অবস্থিত সাধু জোসেফের গির্জায় খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন মুন্সিগঞ্জ ১ আসনের ধানের শীষের প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
এ সময় তিনি খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে বলেন আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করবো, সকলের শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করব এবং একে অপরকে সহযোগিতা করব৷
এ সময় উপস্থিত ছিলেন সাধু জোসেফ গির্জার ফাদার লিংকন মিখায়েল কস্তা, ইউপি সদস্য নয়ন রোজারিও, প্যারিস কাউন্সিলের সদস্য রবিন ডি রোজারিও,ইউবার্ড গোমেজ, জন রোজারি, সহ আরো অনেকে৷
আপনার মতামত লিখুন :