সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ড্রেজার বিকল ও ড্রেজিং পাইপ বিনষ্ট


admin প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ১০:৪৩ PM / ২৬১
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ড্রেজার বিকল ও ড্রেজিং পাইপ বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ২ টি সাব ড্রেজার ১ টি ড্রেজার বিকল ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌহিদুল ইসলাম বারী।

বুধবার ২৯ অক্টোবর বেলা সাড়ে ১১ থেকে দুপুর আড়াই টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও রশুনিয়া ইউনিয়নের চন্দনদুল, শিয়ালদি, চোরমর্দন কাঠপট্টি, বাবুর বাড়ি সহ ৪টি স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ ধারা অনুযায়ী অভিযান চালিয়ে ড্রেজার বিকল করে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেন।

এসময় সিরাজদিখান থানার এএসআই মজিবুর রহমানের এর নেতৃত্বে একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহায়তা করেন।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে উপজেলার ৪ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করি।

তিনি আরোও বলেন, জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।