
ফসলী জমি রক্ষায় সিরাজদিখান উপজেলায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় একটি ইউনিয়নের তিনটি স্পষ্টে অভিযানে সহযোগীতা করেন সিরাজদিখান থানা পুলিশ।
অদ্য ২১/১০/২৫ তারিখ দুপুর ২.৩০ ঘটিকা থেকে বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত সিরাজদিখান উপজেলাধীন জৈনসার ইউনিয়নের চাইনপাড়া ও ভাটিমভোগ মৌজার মোট ০৩ টি স্পটে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আনুমানিক ০৪ কিলোমিটার ব্যাপী বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহিদূল ইসলাম বারী বলেন
জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :