সিরাজদিখানে ২৫ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ফাহিম চৌধুরী আটক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ১:০০ PM / ১৫৫
সিরাজদিখানে ২৫ পিছ ইয়াবাসহ মাদক কারবারি ফাহিম চৌধুরী আটক

সিরাজদিখান থানা পুলিশ ২৫ পিস ইয়াবাসহ ফাহিম চৌধুরী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ (ডিসেম্বর ৩০) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সিরাজদিখান থানাধীন রাজানগর ইউনিয়নের জাহাঙ্গীর নগর এলাকার সাকিনস্থ সৈয়দপুর বাজারের খাদ্য গুদামের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ফাহিম চৌধুরী জাহাঙ্গীর নগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম হান্নান চৌধুরী।

এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।