
সাহাদাত ওয়াশিম, কালকিনিঃ
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার বলেছেন, হিন্দুরা আমাদের সমাজের অলংকার, একটি সমাজে বিভিন্ন ধর্ম ও বর্ণ ও সকল শ্রেনীর মানুষ থাকবে তাহলেই সেই সমাজ পরিপূর্ণতা আসে। শুক্রবার সকালে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের চরফাতে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার পুরনের লক্ষে দিনরাত বিরামহীন কাজ করে যাচ্ছেন, মাত্র তিন মাসের রাস্ট্র পরিচালনায় তিনি দেশের মানুষের আস্থা অর্জন করেছেন।
এসময় সিডিখান ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদারসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :