
বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়ায় কমতে শুরু করছে আবাদি জমি আর তাতেই অসম্ভবভাবে কমে যাচ্ছে খাদ্য উৎপাদন দেখা দিচ্ছে পুষ্টিঘার্রতী।
পুষ্টি চাহিদা পূরণের লক্ষে ১ ও ২ জনুয়ারী দুইদিন ব্যাপী সিরাজদিখান উপজেলায় ত্রিশটি পরবারের ত্রিশজন কৃষাণ/কৃষাণীদের মাঝে দুইদিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সিরাজদিখান উপজেলায় দুইদিনের প্রশিক্ষণে ২০২৫/২০২৬ অর্থ বছরের অনাবাদি ও পতিত জমিনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালার প্রথমদিনে প্রশিক্ষণ প্রদান করেন মুন্সীগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক নাহিদ কামাল এবং অতিরিক্ত উপ-পরিচালক শান্তনা রানী ডিএই মুন্সীগঞ্জ।
প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের পর্বে প্রশিক্ষণ প্রদান করেন সিরাজদিখান উপজেলা কৃষি অফিসার আবু সাইদ শুভ্র। প্রশিক্ষণ প্রদান শেষে ত্রিশটি পরিবারের ত্রিশজন কে দুটি করে ফলজ গাছ, বিভিন্ন ধরনের বীজ সেই সাথে প্রত্যেকজন প্রশিক্ষর্নাথী কে নগদ এক হাজার করে সম্মানী প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :