
মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে পেশাজীবীদের সাথে মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল করা হয়।
কালকিনি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন, জামায়েত ইসলাম মনোনীত মাওলানা রফিকুল ইসলাম, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজান বেপারী, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান দাড়িয়া, কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, সাংবাদিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আপনার মতামত লিখুন :