কালকিনিতে আগুনে পুড়ে তরুণ উদ্যোক্তার ফার্ম পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৬, ৮:১৬ PM /
কালকিনিতে আগুনে পুড়ে তরুণ উদ্যোক্তার ফার্ম পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ রোমান বেপারী, নিজস্বপ্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে তরুণ উদ্যোক্তা শরিফুল ইসলামের ফার্ম পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চৌকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফার্মের পাশের জমির ছোন পরিস্কার করার জন্য জমিতে আগুল লাগান জমির মালিক শফিকুল ইসলাম। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের জমির ফসলসহ ফার্মে থাকা ২ হাজার বয়লার মুরগী, মুরগীর খাবার, নগদ ৩০ হাজার টাকা ও মুরগীর ফার্ম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফার্মের মালিক শরিফুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম তার জমির ছোন পরিস্কার করার জন্য জমিতে আগুল দেন ওই আগুনে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি কিস্তি এনে ফার্মে মুরগী পালন শুরু করি এখন আমার সব শেষ। 

এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

কালকিনি ফায়াস সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, পাশের ছোনক্ষেত থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা খবর পেয়ে ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।