কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মার্চ ২, ২০২৬, ৯:৪৩ PM /
কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মহফিল অনুষ্ঠিত

সাহাদাত ওয়াশিম, কালকিনিঃ

মাদারীপুরের কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বাদ আছর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা ও পৌর শাখার আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে উক্ত কর্মসূচীর অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে ও পৌরসভার ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রটারী মাওলানা তামিম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর) ইসলামি যুব আন্দোলন মাওলানা এস এম আজিজুল হক, প্রধান আলোচক ইসলামী আন্দোলন মাদারীপুর জেলার জয়েন্ট সেক্রেটারির মাওলানা জামিল হোসাইন, বিশেষ আলোচক ইসলামী আন্দোলন মাদারীপুর জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান সেরনিয়াবাত ও লুৎফর রহমান মুন্স সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ কালকিনি পৌরশাখা।