কালকিনিতে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ৬:৫৮ PM /
কালকিনিতে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে হতদরিদ্র ৪ হাজার ৬ শত ২৫ টি পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পৌর চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

রমজান উপলক্ষে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় পৌর এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফিন, পৌর প্রকৌশলী মো. রাকিব হাসান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সিসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।