
সাহাদাত ওয়াশিম, কালকিনিঃ
মাদারীপুরের কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ শহীদ বুদ্ধিজীবী ও গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে কালকিনির ভূরঘাটা লাল ব্রিজ এলাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় গণহত্যায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন, উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, থানা পুলিশের সদস্যবৃন্দসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় কালকিনির এই লাল ব্রিজ এলাকায় পাক হানাদার বাহিনী ব্যাপক নৃশংসতা চালায়, যেখানে অসংখ্য নিরীহ মানুষ শহীদ হন।
আপনার মতামত লিখুন :