কালকিনিতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ


admin প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৭:০৪ PM /
কালকিনিতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে চাঁদা না দেওয়ায় ফিরোজ হোসেন নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত এবং দোকান থেকে নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল এলাকার মোল্লারহাট বাজরে এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ হাওলাদারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ভূক্তভুগী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইসমাইল সরদার, সজীব সরদার, মুরাদ মোল্লা ও সজীব মোল্লাসহ ১৪ থেকে ১৫ জন দীর্ঘদিন ধরে মোল্লার হাটের মুদি ব্যবসায়ী ফিরোজ হোসেের কাছে চাঁদা দাবি করে আসছিল, চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে তার জের ধরে গত শনিবার সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় এবং দোকানে ভাংচুর করে ব্যপক ক্ষতি সাধন করে ও দোকানে থাকা নগদ নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আহত ফিরোজ হোসেনের ভাই আবু জাফর বলেন, আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়, সে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমি এই হামলা কারি ও সন্ত্রাসীদের উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহুরুল আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।