শিবচরে বিপ্লব দিবসে হান্নান মিয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৪:১৫ PM / ২৪২
শিবচরে বিপ্লব দিবসে হান্নান মিয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩১ দফা কর্মসূচি প্রচার এবং গণসংযোগ পরিচালনা করেছেন মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আবদুল হান্নান মিয়া।

শনিবার (১৫ নভেম্বর) সকালে শিবচর উপজেলার দত্তপাড়া, কুতুবপুরসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় সভার মাধ্যমে এ গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির চলমান রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি তুলে ধরেন হান্নান মিয়া।

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবদুল হান্নান মিয়া বলেন, “শিবচরের জনগণের ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। দলের প্রতি আমার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও অবদান রয়েছে। আমি বিশ্বাস করি—কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন। জনগণের সেবা করাই আমার লক্ষ্য।”

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা তাঁতিদলের সদস্য সচিব শাহ আলম মাতুবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার হাওলাদার মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সোবহান মিয়া, যুগ্ম আহ্বায়ক জামাল গোমস্তা, পৌর যুবদল নেতা জাহিদ মোল্লিকসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

গণসংযোগ চলাকালে নেতাকর্মীদের উৎসাহ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গণমানুষের পাশে রয়েছেন হান্নান মিয়া—এ কারণে জনগণের মধ্যে তার প্রতি আস্থাও রয়েছে।