
মাদারীপুরের কালকিনিতে আর্ত মানবতার সেবায় নিয়োজিত উপজেলার বৃহত্তম সেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রবাসি ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, ৬০০ জেল কোরআন শরীফ, ৭ পিছ হুইল চেয়ায়, ২জন অসহায়কে টিন ও ১০টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্যদ্রব্য বিতরনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।
শিকারমঙ্গল মানব কল্যান সংগঠনের উপদেষ্টা লোকমান বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিয়াজ বেপারী।
অতিথিরা বক্তব্যে বলেন, নিঃসন্দেহে এটি একটি মহতি উদ্যোগ। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ভূয়সী প্রশংসনীয় ও সেই সঙ্গে ভবিষ্যৎ সফলতা কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশ্রাফুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, কালকিনি সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান শেখ, সংগঠনের উপদেষ্টা আনিস বেপারী, আবুল খায়ের মোল্লা, প্রধান শিক্ষক সেলিম রেজা, সহ-সভাপতি আমিনুল ইসলাম সুমন, খোকন হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মনির হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রোমান বেপারী, শিকারমঙ্গল ইউনিয়নের সভাপতি আবু নাঈম, কয়ারিয়া ইউনিয়নের সভাপতি বশির উল্লাহ, প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিকসহ অন্যান্যরা।
এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সদস্য কাজী রায়হান ও আল মামুন। পরে উপস্থিত ব্যক্তি ও ১০টি সেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :