কালকিনি আল-ইরশাদ ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ৯:৪৮ PM / ২০৭
কালকিনি আল-ইরশাদ ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনি উপজেলার আল-ইরশাদ ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসা বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারী) সকালে মাদ্রাসার নিজ মাঠে উক্ত ক্রিড়া ও পুরস্কার বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা বর্তমান ব্যবস্থাপনা পরিচালক  মাওলানা মোঃ মহসিনউদ্দিন আজাদী বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া যেমন জরুরী ঠিক সেভাবে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম তাই  আমরা প্রতিবছর শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে থাকি।

দিনভর বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আব্দুল হাই, দৈনিক জনকণ্ঠ পত্রিকার কালকিনি ও ডাসার প্রতিনিধি জাফরুল হাসান,মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম, মোঃইসমাঈল হোসেন, মোঃ নাঈম ইসলাম, মোঃ আলী হোসেন,মোঃ আমিনুল ইসলামসহ মাওলানা আল আমীনসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।