সিরাজদিখান থানার বিশেষ অভিযানে ১১ আসামী গ্রেফতার


admin প্রকাশের সময় : এপ্রিল ২৬, ২০২৬, ১২:৪৮ AM /
সিরাজদিখান থানার বিশেষ অভিযানে ১১ আসামী গ্রেফতার

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশেষ অভিযানে ১১ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়।

গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টাব্যাপী ‘সারাশি অভিযান’-এ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এবং বিভিন্ন মামলায় জড়িত মোট ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।