মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর পক্ষে আব্দুল খালেক সিকদারের গণসংযোগ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ১০:২১ PM /
মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর পক্ষে আব্দুল খালেক সিকদারের গণসংযোগ

নাদিম হায়দার, স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মমিন আলীর ফুটবল প্রতীকের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী শুভ খাঁন এর পরিচালনায় ব্যাপক গণসংযোগ করেছেন সিরাজদিখান উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সিরাজদিখান পরিবহনের চেয়ারম্যান আব্দুল খালেক সিকদার।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা হতে সিরাজদিখান উপজেলা মোড় থেকে এই গণসংযোগ শুরু হয়ে সিরাজদিখান বাজারে গণসংযোগ শেষ হয় । এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন জনসাধারণের কাছে ফুটবল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রশুনিয়া ইউনিয়নের ফুটবল মার্কার নির্বাচন পরিচালনা প্রধান সমন্বয়কারী শুভ খাঁন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, হেলথ কেয়ার হাসপাতালে চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গণসংযোগকালে আব্দুল খালেক সিকদার বলেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে সিরাজদীখান উপজেলার মানুষের সুখ দুঃখের সঙ্গী। মমিন আলী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবে। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ ও উন্নত মুন্সীগঞ্জ-১আসন গড়াই মমিন আলীর লক্ষ্য। তিনি ফুটবল প্রতীকে ভোট দিয়ে মমিন আলী কে বিজয়ী করার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।