

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের বন্ধনে কয়ারিয়া’ (RBK)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) উপজেলার কয়ারিয়া ঈদগাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রক্তের বন্ধনে কয়ারিয়ার প্রধান উপদেষ্টা মো. লাল মিয়া জমাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম মাহমুদ আলম সরদার।
এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন আলহাজ্ব আমিনুল ইসলাম ফকির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের সদস্যসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :